"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে কোপের পর নিজেই আত্মঘাতী হলো স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক পরিযায়ী শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায়। জানা গেছে রক্তাক্ত অবস্থায় নিজেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছন আহত ওই পরিযায়ী শ্রমিক। পরে পুলিশ গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।

গত ১৫ জুন স্বামী অভিজিৎ বেঙ্গালুরু থেকে বিষ্ণুপুরের বাড়িতে ফিরলে ওই দম্পতির মধ্যে এক প্রস্থ ঝগড়া হয়। ঝগড়ার জেরে অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেবার পুলিশ তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করলে তিনি সুস্থ হয়ে গতকাল বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরতেই ফের স্ত্রীর সঙ্গে একপ্রস্থ ঝগড়া হয়। ঝগড়া শুনে বাড়ির মালিক ওই দম্পতিকে আজকের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এদিকে আজ সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হলে অভিজিৎ একটি ছুরি নিয়ে স্ত্রী পূজার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে অভিযোগ।

ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে অভিজিৎ নিজের গলায় ছুরি চালিয়ে রক্তাক্ত অবস্থায় স্কুটি নিয়ে সটান হাজির হন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পরে ঘটনার কথা জানাজানি হলে গুরুতর আহত পূজাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31