অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কালীঘাটে দীর্ঘ মিটিংয়ের পরে আজ কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দলে আগের পদেই অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন থাকছেন।

রাজ্য তৃণমূলের সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি পদে থাকছেন সুব্রত বক্সী।
Sponsored Ads
Display Your Ads Hereরাজ্যে তৃণমূলের সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার।
রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
Sponsored Ads
Display Your Ads Hereদলের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ডা. রানা চট্টোপাধ্যায়, বিদেশ বোস, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব।

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে থাকছেন সায়নী ঘোষ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মধুরিমা ঠাকুর।
Sponsored Ads
Display Your Ads Hereতৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে রাখা হয়েছে মালা রায়কে
দলের শ্রমিক সংগঠনের সভাপতি মলয় ঘটক।
হকার্স সংগঠনের সভাপতি মদন মিত্র
তৃণমূলের কৃষক সংগঠনের সভাপতি বেচারাম মান্না
দলের ক্ষেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু।
তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (SC/ST) সেলের সভাপতি: বীরবাহা হাঁসদা
তৃণমূল ছাত্র পরিষদে সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী।
তৃণমূলের মুখপাত্র হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং কুণাল ঘোষ। এখন যাঁরা প্যানেলিস্টরা আছেন তাঁরাও দায়িত্বে বহাল থাকবেন।
দলের কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে শুভাশিষ চক্রবর্তীকে।










