"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরিচারিকা থেকে রাজ্যের মন্ত্রী, কেমন ছিল কলিতা মাঝির জীবন?

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সংগ্রাম ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ কলিতা মাঝি। একসময় মাসে মাত্র আড়াই হাজার টাকার বেতনে পরিচারিকার কাজ করতেন। আর আজ তিনি রাজ্যের একজন প্রতিমন্ত্রী। সোমবার কলকাতার লোক ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবির হাত ধরে কলিতা মাঝি প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন।

শপথ গ্রহণের পর কলিতা মাঝি জানান, “আমি অত্যন্ত আনন্দিত। কখনো ভাবিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো আরো দূরের বিষয় ছিল। ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি। আগে শুধু নিজের কেন্দ্রের দায়িত্ব ছিল। এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্বের অংশীদার হলাম।”

উল্লেখ্য, কলিতা মাঝি আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরিবারের ভরণপোষণের জন্য দীর্ঘদিন বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেছেন। স্বামী পেশায় একজন প্লাম্বার এবং ছেলে পার্থ বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রথমে দলীয় বুথকর্মী হিসেবে রাজনীতিতে তাঁর পথচলা শুরু হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেও জয়ী হননি। তবে ২০২৬ সালের নির্বাচনে আউশগ্রাম আসন থেকে বিজয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। এরপর মন্ত্রীসভা সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31