অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সকালবেলা থেকেই প্রায় মেঘলা আকাশ। এরপর দুপুর গড়াতেই শহর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব। ঘন্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব চলেছে। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে যানবাহন পরিষেবা এক প্রকার ব্যাহত হয়ে পড়েছে। এরই মধ্যে প্রিন্সেপ ঘাটে চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে ১ জন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, প্রিন্সেপ ঘাটে রেললাইনের ধারে একটি আম গাছ ছিল। ঝড়ের সময় ওই ব্যক্তি গাছের নীচে আম কুড়োতে গিয়েছিলেন। সেই সময় গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এদিকে সেই ডাল গিয়ে ওভারহেডের তারের ওপর পড়ে আগুনও ধরে যায়। পরে ওই ব্যক্তিকে দেখামাত্র উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









