"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

৫ দিনের মধ্যে ফের বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের মূল্য

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আশঙ্কা সত্যি করে আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়লো। এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে ১৫ ই মে কেন্দ্র প্রতি লিটার জ্বালানীর দাম তিন টাকা বাড়িয়েছিল। এবার ঠিক পাঁচ দিনের মধ্যে আবারও জ্বালানীর দাম বৃদ্ধি পেল। এবার প্রতি লিটার পেট্রোল-ডিজেলের দাম ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই পরপর জ্বালানীর দাম বাড়ায় মধ্যবিত্তদের অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে।

শহর অনুযায়ী পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন-কলকাতায় পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯ টাকা ৭০ পয়সা ও ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৭ পয়সা হয়েছে। এছাড়া নয়া দিল্লিতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে ৯১ টাকা ৫৮ পয়সা হয়েছে। পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪ টাকা ৪৯ পয়সা ও ডিজেলের দাম ৮৬ পয়সা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি ডিজেল ৯৬ টাকা ১১ পয়সায় বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি পেট্রোলিয়াম পণ্যের রপ্তানিতে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি বা অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে। তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানীর দাম বাড়ছে। আর এই অপরিশোধিত তেলের মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে কারণ পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকার মধ্যে পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক। সংঘর্ষ বিরতি চললেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার হুঁশিয়ারী দিয়েছেন।


এদিকে, হরমুজ প্রণালীও প্রায় অবরুদ্ধ। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গতকাল ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেল ১১১ ডলারের বেশী ছিল। অন্যদিকে, ডব্লিউটিআই ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। আর এইভাবেই যদি তেলের দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করে, তাহলে ভবিষ্যতে আরো দাম বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930