"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুর্নীতি সহ অপরাধমূলক ঘটনার তদন্তের জন্য রাজ্যে গঠন হচ্ছে কমিটি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যে হওয়া দুর্নীতির তদন্তের জন্য কমিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মহিলাদের উপর অত্যাচারের একাধিক ঘটনার তদন্তের জন্যও তৈরি করা হয়েছে আলাদা একটি কমিশন। ২টি কমিটিই ১ জুন থেকে কাজ শুরু করবে।

প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে, তার চেয়ারপার্সন হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছেন আইপিএস কে জয়রামন, আইপিএস দময়ন্তী সেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পে যা যা দুর্নীতি হয়েছে, সেই সবকিছু নিয়ে তদন্ত করবে এই কমিটি। মিড-ডে মিল থেকে শুরু করে, আবাস প্রকল্প, একশো দিনের কাজ-সহ আর যা যা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সবকিছুর তদন্ত করবে এই কমিটি। এছাড়াও সরকারি প্রকল্পের অধীনে যে যে কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে।

তফসিলি জাতি, জনজাতি এবং সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এছাড়া আর যেখানে যেখানে নারীদের উপর অত্যাচারের ঘটনার ঘটেছে তার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেম্বার সেক্রেটারি যাঁরা হয়েছেন, তাঁরা সরকারের পক্ষে সহযোগিতা করবেন। ২টি কমিটির কাছেই যাতে সবাই অভিযোগ জানাতে পারেন, তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


বিভিন্ন থানা ও জেলায় স্পট ভিজিট করবেন দুই কমিটির মেম্বার সেক্রেটারি। প্রয়োজনে জন শুনানির ব্যবস্থাও করা হবে। অভিযোগ কোথায়, কী ভাবে নথিভুক্ত করা হবে তা জানিয়ে দেওয়া হবে জনগণকে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে যে মামলা চলছে সেগুলি ছাড়া, বাকি মামলাগুলি দেখবে এই ২টি কমিটি। কমিটি যে যে তথ্য ও নথি চাইবে, সরকার সব দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশা করেছেন, ৩০ দিনের মধ্যে প্রস্তাব দেবে কমিটি ২টি। তার ভিত্তিতে বিএনএস-এর ধারা মেনে এফআইআর দায়ের করা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930