"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার টোল নিয়ে বড়ো সিদ্ধান্ত রাজ্য সরকারের

Share

রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যের পরিবহণ ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যে যত অবৈধ টোলপ্লাজ়া এবং টোলগেট রয়েছে, সেগুলি দ্রুত বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গের সব জেলাশাসককে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

মঙ্গলবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত জেলায় যেখানে যেখানে অবৈধ টোলগেট, ড্রপগেট, ব্যারিকেড কিংবা অপারেশনাল কালেকশন পয়েন্ট রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে। এর পাশাপাশি, পুনরায় যাতে এমন কোনও টোলগেট বা ড্রপগেট এবং কালেকশন পয়েন্ট না বসানো হয়, তাও নিশ্চিত করতে হবে।

ওই নির্দেশে আরও বলা হয়েছে, এমন কোনও অবৈধ টোলগেট থেকে যাতে কোনও ভাবেই যাত্রীদের থেকে টাকা না নেওয়া হয়, তা-ও নজর রাখতে হবে সংশ্লিষ্ট জেলাশাসককে। এর পাশাপাশি, ওই নির্দেশে বৈধ টোলগেটের তথ্যও দিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, রাজ্যে মোট কতগুলি বৈধ টোলগেট রয়েছে এবং কারা সেই টোল পরিচালনা করছে এবং কতদিনের জন্য টেন্ডার রয়েছে সেই তথ্য জমা দিতে হবে। এছাড়াও, রাজ্যে মোট কতগুলি অথোরাইজ়ড কালেকশন পয়েন্ট রয়েছে সেই সংখ্যাও জানাতে হবে। আগামী ১৫ মে, শুক্রবার দুপুর ১২টার মধ্যে এই সমস্ত তথ্য দিয়ে রিপোর্ট জমা করতে হবে মুখ্যসচিবের দপ্তরে, এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031