নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হলো দিল্লি আদালতের এক বিচারককে। মৃতের নাম আমন কুমার শর্মা। বয়স ৩৫ বছর। শনিবার বিকেলে দিল্লির সফদরজঙ্গ এলাকায় তাঁর বাড়ির শৌচাগার থেকে ওই বিচারকের দেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশের প্রাথমিক সন্দেহ ওই বিচারক আত্মঘাতী হয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে দুপুর পৌনে একটা নাগাদ ফোন এসেছে। বাড়ির কোনও সদস্য ফোন করে জানিয়েছে বলে সূত্রের খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধম্যের প্রতিবেদন অনুযায়ী, ফোনের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি দাবি করেছিলেন তাঁর ভাই বাড়ির শৌচাগারে আত্মঘাতী হয়েছেন। পুলিশ এসে দেহ নিয়ে হাসপাতালে গেলে, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










