"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘৫০ এর নীচে বিজেপিকে আটকে দিতে হবে,’ ভোট দিয়ে বেরিয়ে বার্তা অভিষেকের

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন। আর ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পঞ্চাশের নীচে নামাতে হবে। নইলে কিছু আগে যেমন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা হতে হয়েছিল, সে রকম ঘটনা আবার ঘটবে। এটা ঘটতে দেওয়া যাবে না।’’ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে গীতাপাঠের দিন বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছিল।

পাশাপাশি নাম না করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধেও তোপ দেগে বলেন, ‘‘আধাসেনাকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার চলছে। গরীব মানুষের উপর অত্যাচার চলছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরী করে বাংলা দখল করতে চায়, বাংলা তাদের ক্ষমা করবে না। আমার বিশ্বাস, আগামী ৪ তারিখ এরা এমন জবাব পাবে যে, আগামী একশো বছর বাংলার মানুষের সাথে গদ্দারীর সাহস হবে না এদের। মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে। কমিশন এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। বাংলার মানুষকে অপমান করা হয়েছে। রোহিঙ্গা বলে অপমান করা হয়েছে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930