"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাড্ডাহাড্ডি টক্কর ভবানীপুরে, দুই প্রার্থী হাজির কেন্দ্রে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দ্বিতীয় দফার ভোট। আর এই দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। অর্থাৎ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, “রাতেরবেলা সিআরপিএফ অসীম বসুর বাড়িতে গিয়ে হেনস্থা করেছে।” এরপর এদিন সাতসকালবেলা সেখানে পৌঁছে যান। অপরদিকে, শুভেন্দু অধিকারী অসীম বসুর বাড়ির বাইরে দাঁড়িয়ে।

এদিন, সকালবেলা থেকেই তৃণমূল সুপ্রিমো পরিদর্শন করছেন। এর আগে সত্তর নম্বর ওয়ার্ডে অসীম বসুর বাড়িতে ছিলেন। তারপর কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যান। সঙ্গে সিআরপিএফ জওয়ানও ছিল। তাঁকে বলতে শোনা গেল, “তিনি অভিযোগ করবেন। কিন্তু কোন বিষয়ে অভিযোগ করবেন তিনি? তা যদিও খোলসা করেননি।” তবে, একই জায়গা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকায় নির্বাচনী উত্তাপ রীতিমতো তুঙ্গে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বাবাই কাউন্সিলর। ও সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এত পপুলার ছেলে…তার বাড়ি গিয়ে রাত ২টোর সময় সিআরপিএফ রাজ্য পুলিশ ছাড়াই আক্রমণ করেছে। সেই সময় বাবাই বাড়িতে ছিল না। বাচ্চাকে নিয়ে ওর স্ত্রী একাই ছিলেন। সত্যিই ছিল না বাবাই। তখন লাথি মেরেছে। তারপর বলেছে যেন বাবাই পার্টির কাজ না করে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930