"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হরমুজ প্রণালীতে গুজরাটগামী জাহাজ আটকালো ইরান

Share

ব্যুরো নিউজঃ ইরানঃ দু’টি বড় কার্গো জাহাজ আটক করেছে বলে জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস। উদ্বেগের বিষয় হলো, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আটক হওয়া জাহাজগুলির মধ্যে একটির ভারতের গুজরাটে আসার কথা ছিল। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, বুধবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করার সময়ে জাহাজ দু’টিকে আটকানো হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে সে দু’টির দখল নিয়েছে IRGC-র নৌবাহিনী এবং সেগুলিকে ইরানের উপকূলীয় জলসীমার দিকে নিয়ে গিয়েছে।

IRGC ইরান সেনার দাবি, আটক হওয়া প্রথম জাহাজটির নাম ‘এমএসসি-ফ্রান্সেস্কা’। তাদের অভিযোগ, এই জাহাজটির সঙ্গে সরাসরি ‘জ়ায়নবাদি শাসন’ অর্থাৎ, ইজরায়েলের যোগসাজশ রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় জাহাজ ‘এপামিনোন্ডাস’এর বিরুদ্ধে নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থায় কারচুপি করা এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার গুরুতর অভিযোগ করেছে ইরান। এর মধ্যে কোনটির ভারতে আসার কথা ছিল, তা স্পষ্ট নয়।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগর এবং হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপরে এই ধরনের আক্রমণ বা আটকের ঘটনা ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। এর আগে গত সপ্তাহে হরমুজ় প্রণালীতে একটি ভারতীয় জাহাজের উপরে গুলি চালিয়েছিল ইরানি গানবোট। তারপরে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছিল ভারত। এ দিন গুজরাটগামী জাহাজটি আটক হওয়ার পরে নয়াদিল্লি কোন পদক্ষেপ করে কিনা, সেটাই দেখার।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31