"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জমি নিয়ে বিবাদকে ঘিরে রক্তারক্তি ধূপগুড়িতে

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির ধূপগুড়ির ঝাড়আলতা দু’নম্বর গ্রামপঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটে৷ এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে মোট ৬ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

অভিযোগ, ‘‘স্থানীয় এক জন বাসিন্দা চাষের জমিতে কাজ করতে গিয়ে দেখেন, এক জন প্রতিবেশী তার জমির পাশে আল কেটেছে। এরপর প্রতিবেশীকে এই নিয়ে বলতে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়। দুই পক্ষই লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে চড়াও হয়।’’ এই সংঘর্ষে উভয় পক্ষের মোট ছ’জন গুরুতর আহত হতেই এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছায়।

এদিকে, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। জমির মালিকের কথায়, ‘‘সকালে জমিতে কাজ করতে গিয়ে দেখেন জমির পাশে আল কেটে দিয়েছে। এর প্রতিবাদ করতেই প্রতিবেশীরা বাঁশ, লাঠি এবং কোদাল নিয়ে চড়াও হয়ে মারধর শুরু করে। তার স্ত্রী আমাকে বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয়।’’ যদিও প্রতিবেশী ছেলে পাল্টা জানান, ‘‘জমি নিয়ে কোনো সমস্যাই ছিল না। তার বাবা জমিতে কাজ করতে গেলে হঠাৎ ওরা আক্রমণ করেন। তাকে বাঁচাতে গেলে তাদের উপরেও হামলা চালানো হয়। প্রায় পঁচিশ জন লোক নিয়ে চড়াও হন।’’




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31