"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মিনাখাঁয় আইএসএফ নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভোটমুখী বাংলায় এবার উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁ বিধানসভার অন্তর্গত কুমরজোল অঞ্চলের এক জন আইএসএফ নেতার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল ছড়িয়ে পড়েছে। মিনাখাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। তখনই আইএসএফ নেতা আবু সালাম হালদারের বাড়ি থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করে।

এরপর মিনাখাঁ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এমনকি কেন্দ্রীয় বাহিনীও ছুটে আসে। তারপর বোম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়। শেষে অত্যন্ত সতর্কতার সাথে বোমাগুলি উদ্ধার করে বিদ্যাধরী নদীর পাশে একটি নির্জন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু নির্বাচনের ঠিক আগে একজন রাজনৈতিক নেতার বাড়ি থেকে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বোমাগুলো কি উদ্দেশ্য মজুত করা হয়েছিল? নির্বাচনের সাথে এর কোনো যোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার নিরাপত্তার বিষয় আরো জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, মিনাখাঁ বিধানসভার আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল, আবু সালাম হালদারের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনাকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলে দাবী করেছেন। প্রতীক মণ্ডলের অভিযোগ, “নির্বাচনের আগে আইএসএফকে কালিমালিপ্ত করতে, দলের কর্মীদের মনোবল ভাঙতেই এই ধরণের ষড়যন্ত্র করা হয়েছে।” একইসাথে গোটা ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবীও জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031