"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অফিস যেতে গিয়ে দুর্ঘটনার শিকারে মৃত্যু হলো ১ অফিস যাত্রীর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অফিস টাইমে আজ সল্টলেক সেক্টর ফাইভে আরএস সফটওয়্যারের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় ১ জন মহিলা আইটি কর্মীর মৃত্যু হয়েছে। মৃতা বর্ধমানের বাসিন্দা কিরণ মিশ্রা। তবে কর্মসূত্রে কেষ্টপুরে থাকত।

জানা গেছে, কিরণ প্রেমিকের সঙ্গে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে থাকত। দু’জনেরই অফিস পাশাপাশি থাকায় প্রত্যেকদিন প্রেমিক অফিসে পৌঁছে দেয়। কিন্তু এদিন কিরণের প্রেমিকের ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় সে অ্যাপ বাইক বুক করে অফিস যাচ্ছিল। তবে আরএস সফটওয়্যার মোড়ে পিছন থেকে একটি করুণাময়ী ঘাটাল রুটের সরকারী বাস এসে বাইকের পিছনে ধাক্কা মারতেই কিরণ বাইক থেকে ছিটকে পড়ে যায়। এরপর কিরণকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ ঘাতক বাস সহ বাসের চালককে আটক করেছে। চিকিৎসকরা জানিয়েছে, কিরণের ইন্টারনাল ক্ষত হয়েছে। উল্লেখ্য, সল্টলেকে বাসগুলো যেভাবে চলে, যেভাবে যাত্রী নামায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অফিসকর্মীরা অভিযোগ জানিয়ে আসছেন। অফিস টাইমে স্বাভাবিকের থেকে অনেক বেশী গতিতে বাস চলে। এর আগেও একইভাবে সল্টলেকে দুর্ঘটনা ঘটেছে। তাতেও পুলিশ প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031