"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবং তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এক দীর্ঘ বিবৃতি দিল প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে তাঁরা একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছেন। একইসঙ্গে, কোনও ‘প্রভাব’ খাটানোর অভিযোগ যাতে না ওঠে, সেই জন্য পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের একাংশ দাবি করা হয়েছিল যে রাহুল প্রায় ৪০ মিনিট জলের তলায় ছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা এই দাবিকে নস্যাৎ করে জানিয়েছে, তাঁদের প্রাথমিক তথ্য অনুযায়ী এই সময়সীমা সঠিক নয়। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি অনুযায়ী, রাহুলকে যখন জল থেকে উদ্ধার করা হয়, তিনি জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টাও করছিলেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না। সংস্থাটির আক্ষেপ, প্রথম হাসপাতালে সঠিক চিকিৎসা পেলে হয়তো রাহুলকে বাঁচানো সম্ভব হতো। এর পর তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

ম্যাজিক মোমেন্টস জানিয়েছে, “তাঁরা শিল্পী, কলাকুশলী এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছেন। এই প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাহুলের পরিবার, বন্ধু বা ‘আর্টিস্ট ফোরাম’-এর মনোনীত কোনও প্রতিনিধিকে পর্যবেক্ষক হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শুটিংয়ের ফুটেজ, পুলিশের সাথে যোগাযোগের নথি এবং সমস্ত অনুমতিপত্র সেই প্রতিনিধির সামনে তুলে ধরতেও তাঁরা প্রস্তুত।


সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে জনমানসে যে ধারণা তৈরি হয়েছে, সে বিষয়েও সব স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, লীনা মূলত সংস্থার লেখিকা এবং ক্রিয়েটিভ হেড হিসেবে যুক্ত, তিনি কোনও অপারেশনাল একজিকিউটিভ বা প্রোমোটর নন। তবে মহিলা কমিশনের চেয়ারপার্সন হওয়ার কারণে তদন্তে যাতে পক্ষপাতিত্বের-এর প্রশ্ন না ওঠে, তার জন্য তিনি নিজের পদ থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক।

শুটিংয়ের অনুমতি না থাকা নিয়ে যে সব প্রশ্ন উঠেছে তা নিয়ে সংস্থা জানিয়েছে, সমস্ত বৈধ কাগজপত্র তাঁরা কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন। কোনও ধরণের গাফিলতির সম্ভাবনা, তা যত সামান্যই হোক না কেন, তা খতিয়ে দেখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় রাহুলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করার চেষ্টা করলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনার দিন কথা বলা সম্ভব হয়নি। তবে বিবৃতিতে জানানো হয়েছে, রাহুলের পরিবারের যে কোনও প্রশ্নের উত্তর দিতে এবং পুলিশি তদন্তে সব ধরণের সহায়তা করতে ম্যাজিক মোমেন্টস সর্বদা প্রস্তুত।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930