"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

LPG শর্টেজের সুযোগ নিয়ে চলছে OTP ও QR কোড স্ক্যাম, জানুন বাঁচার পথ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশে এলপিজি সিলিন্ডারের অভাব চলছে, এই গুজবকে হাতিয়ার করে জালিয়াতরা জালিয়াতির কাজে নেমে পড়েছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ বা I4C এই নতুন স্ক্যাম নিয়ে সতর্ক করল। জালিয়াতি আটকানোর প্রচেষ্টায় সাধারণ মানুষকে সতর্ক করতে ‘সাইবার দোস্ত’ হ্যান্ডল থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, ‘‘জালিয়াতরা সাধারণ মানুষের ফোনে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দাবী করছে, ‘রান্নার গ্যাসের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। দ্রুত বুকিং না করলে সিলিন্ডার পাওয়া যাবে না।’ গ্রাহকদের প্রলুব্ধ করতে আকর্ষণীয় ডিসকাউন্টের প্রলোভনও দেওয়া হচ্ছে।’’ সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘‘সাইবার অপরাধীরা মেসেজের সাথে একটি লিঙ্ক বা কিউআর কোড পাঠাচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলেই, হুবহু গ্যাস সংস্থার অফিশিয়াল সাইটের মতো দেখতে একটি জাল ওয়েবপেজ খুলে যাচ্ছে। সেখানে পেমেন্ট করতে গেলেই ওটিপি বা পিন চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে।

অনেক ক্ষেত্রে গ্রাহকদের ফোনে অজানা অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করেও এই কাজ চলছে।’’ সাইবার অপরাধ দপ্তরের গাইডলাইন অনুযায়ী, গ্যাসের বুকিং সবসময় গ্যাস সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা তাদের নিজস্ব অ্যাপ (যেমন- Indane, HP Pay বা Hello BPCL) থেকেই করা উচিত। আর কোনো গ্যাস সরবরাহকারী সংস্থাই মেসেজের মাধ্যমে পিন বা ওটিপি জানতে চায় না। তাই এগুলি কেউ জানতে চাইলেই সতর্ক হয়ে যেতে হবে। কোনো সন্দেহজনক লিঙ্ক পেলে তা সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরী।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930