নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের অসুস্থ রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। গতকাল রাতেরবেলা ১০টা ২২ মিনিটে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্যর গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানান, “সনিয়া গান্ধী স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করছেন। তাঁর পেট ও মূত্রনালীতে সংক্রমণ হয়েছে কিনা, তা খোঁজা হচ্ছে। চিকিৎসকরা সনিয়া গান্ধীর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সনিয়া গান্ধী অসুস্থ। এর আগে চিকিৎসার প্রয়োজনে একাধিকবার বিদেশেও যেতে হয়েছে। চলতি বছর জানুয়ারী মাসে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সনিয়া গান্ধীর ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছিল। ঠান্ডা আবহাওয়া ও দিল্লির দূষণের কারণে অসুস্থতা বেড়ে গিয়েছিল। তার আগে গত বছর জুন মাসেও এক বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এদিকে মায়ের অসু্স্থতার কারণে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেরালায় প্রচারের কাজ বাতিল করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here










