"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১৮.৮ কোটি ফি দিলে তবেই মিলতে পারে হরমুজ প্রণালী থেকে তেল

Share

ব্যুরো নিউজঃ ইরানঃ একেই বলে ঝোঁপ বুঝে কোপ। একদিকে যেখানে ইরানকে আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাব দিতে গিয়ে কোটি কোটি টাকা সেনা এবং সামরিক অস্ত্র-শস্ত্রের পিছনে খরচ করতে হচ্ছে, সেখানে ইরান নিজের আয়ের পথও খুলে নিয়েছে। এবার ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ভেসেল পিছু ২ মিলিয়ন ডলার চার্জ নিচ্ছে।

যুদ্ধের রাশ নিজের হাতে রাখতে ইরানের এটা মোক্ষম চাল। যেহেতু বিশ্বের তেল এবং জ্বালানী সরবরাহের একটা বড়ো অংশ ইরানের হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়, তাই হরমুজ প্রণালী বন্ধ হতেই বহু জাহাজ আটকে রয়েছে। এবার ইরান হরমুজ প্রণালী দিয়ে বেছে বেছে কিছু জাহাজ যেতে দিলেও, তার জন্য আলাদাভাবে চার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা দুই মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৮.৮ কোটি টাকা।

ইরানের সংসদের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সদস্য আলয়েদ্দিন বোরোউজার্দি জানান, “হরমুজ প্রণালী বহু দশক পর নতুন সার্বভৌম জমানায় প্রবেশ করেছে। কর নেওয়ার এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। কিছু জাহাজের কাছ থেকে দুই মিলিয়ন ডলার ট্রানজিট ফি নেওয়া ইরানের শক্তির প্রতিফলন। কারণ যুদ্ধের খরচ রয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যেতে ট্রানজিট ফি নিতে হচ্ছে।”


প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলানোর জন্য হুমকি দিয়েছেন, “যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খোলা হয়, তাহলে আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্টগুলিতে হামলা করবে।” অন্যদিকে, ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে যে, ইজরায়েলের শক্তি ভাণ্ডার ও আমেরিকার বিভিন্ন পরিকাঠামো তাদের মিসাইলের নাগাদের মধ্যেই রয়েছে। একদিনেই তা ধ্বংস করে দেওয়া যাবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031