"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একি! ভাল্লুক সেজে মাঠে ঘুরে বেড়াচ্ছেন কৃষকরা, কিন্তু কেন?

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ মাঠ ভরা ফসলের জন্য দিনভর অক্লান্ত পরিশ্রম করেন কৃষকরা। রাতদিন এক করে মাঠে ফসল ফলান। কিন্তু যদি ওই ফসল নষ্ট হয়ে যায় তবে দিশেহারা হওয়ার জো থাকে না। তাই এবার এই গরমেও সারাদিন মাঠের মধ্যে ভাল্লুক সেজে ঘুরে বেড়াচ্ছেন। উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামে কৃষকদের এই চিত্রই এবার প্রকাশ্যে এলো।

দেখা যাচ্ছে, কৃষকরা নিজেদের ভাল্লুকের মতো সাজিয়ে তুলেছেন। অর্থাৎ ভাল্লুকের মত কালো লোমশ পোশাকে নিজেকে মুড়ে ফেলেছেন। মুখও মুখোশে ঢাকা। দেখে মজার লাগলেও যারা এই ভাল্লুক সেজে ঘুরছেন তাদের প্রচণ্ড কষ্ট। তবু্ও বাঁদরের হাত থেকে ফসল রক্ষার তাগিদে এই কষ্ট সহ্য করে সারাদিন রোদের মধ্যে ক্ষেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে বেড়াচ্ছেন।

অভিযোগ, “বাঁদরদের উপদ্রবে কৃষকদের বহু পরিশ্রমে তৈরী ক্ষেত ভরা ফসল নষ্ট হচ্ছে।” তাই বাঁদরদের ক্ষেত থেকে দূরে রাখতে এই অভিনব উদ্যোগ। মানুষকে বাঁদররা তেমন ভয় পায়না। যতটা ভাল্লুককে পায়। তাই ভাল্লুকের সাজ। আর এই সাজ কাজেও দিচ্ছে। ক্ষেতে ভাল্লুক ঘুরছে ভেবে বাঁদররা ক্ষেত এড়িয়ে চলছে। আশপাশে ঘুরলেও ফসলের ধারেকাছে ঘেঁষছে না। এতে ফসল বাঁচছে। আর কৃষকরাও বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031