"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কালীগঞ্জের প্রার্থী পছন্দ না হওয়ায় ভাঙচুর চললো CPIM এর অফিসে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জের প্রার্থী পছন্দ না হওয়ায় আজ সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠলো সিপিএম কর্মীদের দিকেই। এই কেন্দ্রে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হয়েছে। এই সাবিনা ইয়াসমিন হলো কালীগঞ্জ উপনির্বাচনে বোমার আঘাতে মৃত্যু হওয়া খুদে তমন্নার মা। সিপিএম তাকে প্রার্থী করলে দলের একাংশেরই পছন্দ না হওয়ার জেরে সেই প্রতিবাদে কর্মীদেরই একাংশ পার্টি অফিসে ভাঙচুর চালায়।

প্রসঙ্গত, গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৯২ জন বাম প্রার্থীর নাম ঘোষণা করেন। কালীগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করার সময় বিমান বসু জানান, ‘‘কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মা, সাবিনা ইয়াসমিন।’’ উল্লেখ্য, ২০২৫ সালে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন তৃণমূল বিজয় মিছিল করে। আর সেই মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ন’বছর বয়সী ছোট্টো তমন্নার মৃত্যু হয়। এরপর থেকে সাবিনা ইয়াসমিনকে বার বার পথে নামতে দেখা গিয়েছে। বিচার চেয়ে লড়াই করেছেন। একাধিক বার দোষীদের শাস্তির দাবীতে সরব হয়েছেন।

এবার সেই সাবিনা ইয়াসমিনকে সিপিএম প্রার্থী করে চমক দিলেও, স্থানীয় কর্মীদের একাংশের সেই প্রার্থী তালিকা পছন্দ হয়নি। যার ফলে পার্টি অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। সিপিএম কর্মীদের একাংশের দাবী, ‘‘অবিলম্বে প্রার্থী বদল করতে হবে।’’ সিপিএম জেলা কমিটির সদস্য এসএম সাদি এই প্রসঙ্গে জানান, ‘‘তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে প্রার্থী নিয়ে একটু ক্ষোভ-বিক্ষোভ আছে। সেটা দলীয় স্তরে মিটিয়ে নেওয়া হবে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930