"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ির বেপরোয়া গতিই কেড়ে নিল ৩ টি তরতাজা প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর চুঁচুড়া-তারকেশ্বর রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। একটি কুকুর রাস্তা পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারাতেই ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো ২১ বছর বয়সী জ্যোতি বিশ্বাস, ২১ বছর বয়সী যোগীতা রানা ও ৩০ বছর বয়সী শেখ হাসিব আহমেদ। আর গাড়ির চালক সৈয়দ সাগির হোসেন গুরুতর আহত হয়েছে।

জানা যায়, জ্যোতি এবং যোগীতা স্থানীয় একটি পানশালায় ড্যান্সার হিসেবে কাজ করত। এদিন গুড়াপের আজাদ হিন্দ ধাবায় খাওয়া-দাওয়ার পরে চুঁচুড়ায় ফিরছিল। তখন গাড়িটি পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে দ্রুত গতিতে ছুটছিল। ওই সময় একটি পথ কুকুর গাড়িটির সামনে থেকে রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনা ঘটে যায়। প্রথমে গাড়িটি সজোরে গিয়ে রাস্তার বামদিকের একটি গাছে ধাক্কা মারে। পরে উল্টোদিকের একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।

ফলে ঘটনাস্থলেই জ্যোতি, যোগীতা ও হাসিবের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। আর সাগির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবী, “রাতেরবেলার দিকে এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে।” পুলিশ পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031