"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্ল্যাটফর্মে উপস্থিত এক ব্যক্তির ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া জিআরপির

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পূর্ব মেদিনীপুরের খড়গপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন এক জন। তাঁর চলাফেরা দেখে সন্দেহ হয়েছিল জিআরপি-র। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মোটা টাকা।

জিআরপি সূত্রের খবর, টাকার কোনও নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। কোথা থেকে এল এত টাকা? তার কোনও উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তার পরে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। খড়্গপুর ডিভিশনের জিআরপি-র এসআরপি মিতুনকুমার দে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘ধৃতের নাম ইব্রাহিম মোল্লা (৪২)। হুগলি জেলার চন্ডিপুর থানার কুমিরতলা এলাকায় বাড়ি।’ জিআরপি জানিয়েছে, ধৃতকে শুক্রবারই গ্রেপ্তারের পর তোলা হয়েছিল আদালতে। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

এসআরপি জানান, শুক্রবার বিকেলে খড়গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ইতিউতি ঘোরাফেরা করছিলেন ইব্রাহিম। কর্তব্যরত জিআরপি কর্মীরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করার পরে ওই ব্যক্তি কথাবার্তার অসংলগ্নতা মেলে। ইব্রাহিম কাছে একটি কালো রঙের ব্যাগ ছিল। সেখান থেকে ৫০০ টাকা ও ২০০ টাকার নোট মিলিয়ে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়।


এসআরপি বলেছেন, ‘ধৃত ব্যক্তি ওডিশার গঞ্জাম জেলায় একটি সোনার দোকানে কাজ করে বলে দাবি করেছে। ধৃতের বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে। টাকা উদ্ধারের ঘটনার বিবরণ আয়কর দপ্তরেও জানিয়ে দেওয়া হয়েছে।’ জিআরপি জানিয়েছে ধৃত ইব্রাহিমের কাছ থেকে খড়গপুর- থেকে হাওড়া যাওয়ার ট্রেনের একটি টিকিট পাওয়া গিয়েছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031