ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ গতকাল গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আর মুহূর্তেই আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এর জেরে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ছোটাছুটিও করতে থাকেন। অগ্নিদগ্ধরা হলেন ২৫ বছর বয়সী রবিউল ইসলাম, ৩২ বছর বয়সী জাকির হোসেন ও ৩৭ বছর বয়সী ইয়াসিন।

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে ব্যবসায়ী সুমন মিয়া জানান, “হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হতেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। তখনই আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হন। এমত পরিস্থিতিতে আশপাশের মার্কেটের শতশত মানুষ আতঙ্কিত হয়ে শুরু করেন। অনেকেই আবার পড়ে গিয়ে আহত হয়েছেন।” এদিকে, দ্রুত দমকল বিভাগকে খবর দিলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিদগ্ধদের তিন জনকে আলহেরা হাসপাতালে নিয়ে আসেন।

তবে শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম এই বিষয়ে বলেন, “আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।” যদিও আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানের জিনিসপত্রও পুড়ে যায়। অন্যদিকে, এই ঘটনার কারণে অনেকক্ষণ গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here









