"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আর আতঙ্ক নয়, এবার ২৫ শতাংশ বাড়ানো হলো LPG উৎপাদন, সাফ জানালো কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ভারতেও রান্নার গ্যাসের টানাটানি পড়েছে। আর এলপিজি আমদানিতেও ধাক্কা লেগেছে। ফলে জোগানে টান পড়ায় রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্কট তৈরী হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। সেই সাথে দেশ জুড়ে নাগরিকদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে। এই উদ্বিগ্ন পরিস্থিতিতে পেট্রোলিয়াম মন্ত্রক দেশের নাগরিকদের আশ্বস্ত করল। সূত্রের খবর, সংশ্লিষ্ট মন্ত্রক গ্যাস সঙ্কট এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আর তাতে ভারতে এলপিজি উৎপাদন পঁচিশ শতাংশ বেড়েছে। পাশাপাশি তেলের জোগান নিয়েও আশ্বস্ত করা হয়েছে।

আজ পেট্রোলিয়াম মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘এলপিজি বুকিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। হরমুজ প্রণালী এড়িয়ে তেল আমদানির রাস্তা প্রশস্ত করা হয়েছে।’’ তাই অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত এলপিজি বুকিং করা বা মজুত করা উচিত নয় বলে জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031