নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গত দশ বছরে ভারতীয় রেল পাঁচ লক্ষ মানুষকে চাকরী দিয়েছে। যা ২০০৪ সাল থেকে ২০১৪ সালে তৈরী মোট কর্মসংস্থান ৪.৪ লক্ষের থেকেও বেশী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নাগপুরে রেল কর্মীদের কর্মসূচীতে যোগ দিয়ে একেবারে এই তথ্যই তুলে ধরলেন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সাথে রেলের ঊর্ধ্বতন আধিকারিকরাও অংশ নেন।

অনুষ্ঠানে দাঁড়িয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “রেলওয়ে প্রথমবারের মতো নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি বার্ষিক ক্যালেন্ডারও তৈরী করে ফেলেছে। ফলে যা দেখে দেশের চাকরীপ্রার্থীদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে। রেল সর্বদাই সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়। নতুন চাকরী তৈরীর ক্ষেত্রেও জোর দেয়।”

রেলের উন্নয়ন কোন খাতে এগিয়ে যাচ্ছে? নতুন রূপরেখাই বা কি তৈরী হয়েছে? সে বিষয়েও নানা তথ্য তুলে ধরে বলেন, “রেলের উন্নয়নের স্বার্থে বারো হাজার নতুন জেনারেল কোচ তৈরী করা হচ্ছে। এতে যাত্রীদের জন্য যে সামগ্রিক পরিবহণ কাঠামো রয়েছে তা আরো উন্নত হবে। রেলওয়ের কাজ শুধু চাকরী দেওয়া নয়, যাত্রীদের সফরকে আরো আরামদায়ক করা। সেই লক্ষ্যেও প্রতিনয়ত রেল কাজ করছে।” পাশাপাশি সংবিধান দিবসে ডক্টর অম্বেদকরকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে জানালেন, “ডক্টর অম্বেদকর দেশকে একটি শক্তিশালী সংবিধান দিয়েছেন। সংবিধানের প্রতি শ্রদ্ধার কথা শুধু মুখে বললেই হবে না, কাজের মধ্যেই তার প্রতিফলন রাখতে হবে।”
Sponsored Ads
Display Your Ads Here









