"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তেলের দাম বাড়তেই বড়োসড়ো ধস শেয়ারবাজারে

Share

নিজস্ব সংবাদদাতাঃ ফের রেকর্ড পতন শেয়ার বাজারে। এক ধাক্কায় ভারতীয় শেয়ার বাজার উস্কে দিল ‘Black Monday’-র স্মৃতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে সামনে রেখে পর পর দু’সপ্তাহ শেয়ার বাজারের ট্রেন্ড একেবারে একই রকম। সপ্তাহের শুরুতেই অস্বাভাবিক ভাবে পতন। তবে, চলতি সপ্তাহের বাকি ট্রেডিং ডে গুলিতেও কি তাহলে একই পরিস্থিতি তৈরী হবে? তা নিয়ে সংশয় বিদ্যমান।

সোমবার ৯টা ৪৭ মিনিট অবধি সেনসেক্স ধাপে ধাপে ৭৭ হাজার পয়েন্টের নীচে নেমে গিয়েছে। সূচক ২ হাজার ৩০০ পয়েন্টেরও বেশী পড়েছে। এক ধাক্কায় সেনসেক্স ৭৬ হাজার ৬০৮ এ নেমে এসেছে। একই অবস্থা নিফটি-৫০রও। ২.৯ শতাংশ পড়ে নিফটির সূচক ২৩ হাজার ৭৪৩ পয়েন্টের নীচে নেমে এসেছে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতির দশম তম দিনেই অস্বাভাবিক মাত্রায় শেয়ার বাজারের পতন হওয়ায় বিশেষজ্ঞ মহলের ধারণা, ‘তেল সংকটের জেরে বিশ্ববাজারে আতঙ্ক তৈরী হয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেলের ব্যারল প্রতি মূল্যবৃদ্ধি আরো ভয়ানক পরিস্থিতি এনে দিয়েছে।’ এদিন বিশ্ববাজারে এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্যারল প্রতি দাম ১১৭ মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৬০০ টাকা। এই পরিস্থিতিতে দেশের জ্বালানী বাজারেও ভালো মাত্রায় প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের খেসারত সাধারণ মানুষকে দিতে হতে পারে। অপরিশোধিত তেলের ব্যারলের দাম বৃদ্ধিতে জ্বালানি ভিত্তিক সংস্থায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অপরিশোধিত তেলকে ঘিরে যে সকল সংস্থার ব্যবসা যেমন- IOC, GAIL, BPCL, HPCL, Savita Oil- সব শেয়ারগুলির দামই এক ধাক্কায় পড়েছে। খোদ IOC ৬.৬৭ শতাংশ ও HPCL ৭.৭৫ শতাংশ পড়েছে। তবে তৈল সংকট দেখা দিতেই বিকল্প জ্বালানি হিসাবে কয়লা, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারে গতি এসেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031