"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুললো ভারত

Share

নিজস্ব সংবাদদাতাঃ একবার নয় এই নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করলো ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে অখিলজয়ী ভারত। নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়তেই দেশের প্রতিটি প্রান্তে উদযাপন শুরু হয়ে যায়। দেশের মাটিতেই বিশ্বকাপ জয়ের বাড়তি আনন্দে মেতে উঠেছে ভারতের নাগরিকরা। এদিন বিশ্বকাপ উপলক্ষ্যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্টেডিয়ামে হাজির ছিলেন। পাশাপাশি বহু সেলিব্রিটি এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সকলেই ভারতীয় দলকে এই অবিস্মরণীয় জয়ের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার জয়ের গৌরব একমাত্র ভারতের। এটি আমাদের ক্রিকেটপ্রেমী জনগণের জন্য অপরিসীম আনন্দ ও গর্বের বিষয়। এটি আমাদের তরুণ সমাজের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ প্রতিভা তুলে ধরার নিদর্শন। এই জয়ের জন্য প্রতিটি খেলোয়াড়, পুরো ব্যবস্থাপনা এবং সহায়তা কর্মীরা সর্বোচ্চ প্রশংসার দাবীদার। আমি আশা করি আমাদের ক্রিকেট দল ভবিষ্যতেও গৌরব বজায় রাখবে।’

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন! এই অসাধারণ জয় ও ব্যতিক্রমী দক্ষতা, সংকল্প এবং দলগত কাজের প্রতিফলন। তারা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ সাহস দেখিয়েছে। এই জয় প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্ব ও আনন্দে ভরে তুলেছে। সাবাশ, টিম ইন্ডিয়া!’ সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন! আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তোমাদের অসাধারণ জয় আমাদের সকলকে গর্বিত করেছে।’


অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের মেন ইন ব্লু-এর জন্য একটি দুর্দান্ত জয়, টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্মেন্সের জন্য সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরাহকে বিশেষভাবে অভিনন্দন। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার জন্য ও গোটা দেশকে একটি অবিস্মরণীয় মুহূর্ত দেওয়ার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930