"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল গৃহস্থালী LPG-র দাম

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার রান্নাঘরে পড়লো। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা করা হয়েছিল, এবার তাই সত্যি হলো। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই মোদী সরকার বার বার দাবী করেছিল। কিন্তু এরপরেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দিনশেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল। আর আজ থেকেই গ্যাসের নতুন দাম লাঘু হলো।

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সূত্রে খবর, গৃহস্থের ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এক ধাপে ষাট টাকা বৃদ্ধি পেয়ে ৯৩৯ টাকা হয়েছে। এছাড়া কমার্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় হোটেল, রেস্তোরাঁর রান্নায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে ১ হাজার ৯৯০ টাকা গুনতে হবে। ফলত আমজনতার পকেটে যথেষ্টই চাপ পড়লো। এদিকে, ভূ-রাজনৈতিক জটিলতা তৈরীর পরেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছিলেন, ‘‘বর্তমানে সরকারের কাছে যথেষ্ট তেল মজুত রয়েছে।’’

তবে, আচমকা গ্যাসের দাম বৃদ্ধির কারণে পেট্রোল-ডিজেলের দাম নিয়েও আশঙ্কা তৈরী হয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক না হলে কয়েক দিনের মধ্যে পেট্রোল-ডিজেলের দামেও পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে, পেট্রো-পণ্যের বাজারে তৈরী হওয়া অনিশ্চয়তায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই আবহেই পেট্রোলিয়াম মন্ত্রক বড়ো সিদ্ধান্ত নিয়েছে। এলপিজিতে যাতে টান না পড়ে, সেই বিপদ এড়াতে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘একটি সিলিন্ডার বুকিংয়ের একুশ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। অর্থাৎ গৃহস্থকে একটি গ্যাস কমপক্ষে একুশ দিন চালাতেই হবে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031