"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তৃণমূলে যোগ দিলেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আসন্ন বিধানসভা ভোটের আগে ২০১৮ সালের এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ তৃণমূলে যোগ দিলেন। আজ স্বপ্না বর্মণের হাতে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় পতাকা তুলে দিয়েছেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উপস্থিত ছিলেন।

এদিন স্বপ্না বর্মণ তৃণমূল ভবনে গিয়ে রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর জানান, “আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওঁকে অনুসরণ করি। মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল। তাই এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “দিল্লির রাস্তায় দেশের মহিলা কুস্তিগীরেরা বসেছিলেন। সেই ঘটনা থেকে প্রমাণিত, বিজেপি কিভাবে দেশের মহিলা ক্রীড়াবিদদের দেখে। বিজেপি ব্রিজভূষণের ছেলেকেও ভোটে টিকিট দিয়েছিল।” গৌতম দেব জানালেন, “রাজবংশী সম্প্রদায়ের মেয়ে স্বপ্না আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন ক্রীড়াক্ষেত্রে আরো বেশী করে ভূমিকা নেবে।”

২০১৮ সালে জলপাইগুড়ির কন্যা স্বপ্না বর্মণ এশিয়াডে সোনা জিতলেও পরে আঘাতের কারণে খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন। আর বর্তমানে এক জন রেলকর্মী হিসেবে কাজ করছেন। চলতি বছর জানুয়ারী মাসে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্না বর্মণকে সংবর্ধনা দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথাও হয়েছিল। সেই সময়ই স্বপ্না বর্মণ তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। অবশেষে এদিন জল্পনা সত্যি হলো।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930