"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের কম্পন অনুভূত হলো উত্তরবঙ্গে

Share

নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ চলতি মাসে একাধিক বার কেঁপেই চলেছে সিকিম। তবে এটা কি কোনো বড়োসড়ো বিপর্যয়ের আভাস? উত্তর এখনো অধরা। আর সিকিমের ভূমিকম্পে উত্তরবঙ্গও কাঁপছে। আজ ফের ভোর ৪ টে নাগাদ উত্তরবঙ্গ ভূমিকম্পে কেঁপে উঠলো।

জানা গেছে, এদিন রিখটার স্কেলে ২.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের মাত্রা বেশী না হলেও বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এই ঘন ঘন ভূমিকম্প নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। গতকালও সিকিমের মঙ্গনে ৩.৯ এবং ৩.৭ মাত্রার ভূকম্পন হয়েছে। আর মোট ষোলো বার এই ভূকম্পন অনুভূত হয়েছে।

এর আগে ফেব্রুয়ারীর শুরুতেও প্রতিবেশী রাজ্যে টানা ভূমিকম্প হচ্ছিল। চার দিনে চল্লিশ বারের বেশী ভূমিকম্প হয়েছিল। ঘন ঘন ভূমিকম্প শুরু হওয়াতেই ভূবিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এটা বড়ো ভূমিকম্পের ‘ফোরশক’ নয়তো? অনেক সময় বড়ো কোনো ভূমিকম্প হওয়ার আগে এমন ছোটো ছোটো ভূমিকম্প হয়। যা প্রকৃতির ওয়ার্নিং বেল। সিকিমে ২০১১ সালে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার জেরে অনেক ক্ষয়-ক্ষতিও হয়েছিল। আর এই মুহূর্তে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গ আতঙ্কে রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031