"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার বোমাতঙ্ক ছড়ালো বিভিন্ন জেলার পোস্ট অফিসে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আদালতের পর এবার পোস্ট অফিসে আতঙ্ক ছড়াল। হুমকি মেইলের জেরে দ্রুত কর্মী ও গ্রাহকদের দফতর থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে এই মেইল আসে। কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর- একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়েছে।

এদিন কলকাতার রুবির মোড়ের কাছে পাসপোর্ট অফিসে প্রথমে আতঙ্ক ছড়ায়। সব আধিকারিক ও কর্মীদের দ্রুত বেরিয়ে যেতে বলা হয়। তারপর একে একে পোস্ট অফিসে যায় বার্তা। চুঁচুড়া হেড পোস্ট অফিস যেখানে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে এবং শ্রীরামপুর পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। শ্রীরামপুরে পোস্ট অফিস সংলগ্ন একটি স্কুলেও বোমার খবর যায়। অভিভাবকরা দ্রুত তাদের সন্তানদের নিয়ে বাড়ির পথ ধরেন। ই-মেইলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি মেইল করে জানানো হয়, ওই অফিসের ভিতর বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। তাঁরা অফিসে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে যান। আরামবাগের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। গ্রাহক ও পোস্ট অফিস কর্মীদের বাইরে বের করে দিয়েছে পুলিশ। আরামবাগের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে। শহরের এই মুখ্য ডাকঘরে আধার কার্ডের সংশোধনী ও নতুন আধার কার্ড তৈরি হয়। তাছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চলে।


এছাড়া ব্যারাকপুর, কোচবিহার, বসিরহাট, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া ময়দান সহ একাধিকজায়গায় একইভাবে বোমাতঙ্ক ছড়িয়েছে। তিনদিন ধরে সরকারি দফতরে এভাবে বোমাতঙ্ক ছড়াচ্ছে, তারপরও পুলিশ কি কোনও দিশা পাচ্ছে না? উঠছে প্রশ্ন।
তাতে আর নিছক হুমকি বলে উড়িয়ে দেওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31