মিনাক্ষী দাসঃ আলু দিয়ে তৈরি নুডল। খানিকটা ইটালির আলুর পাস্তা নওকির মতো। তবে হালে এই নুডল সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়েছে। নাম পোট্যাটো বাটন নুডলস দেওয়া হয়েছে। আবার কেউ কেউ একে পোট্যাটো ড্রপ নুডলস বলছেন।

এহেন নুডল বাড়িতে বানিয়ে তা দিয়ে বিশেষ রান্না করে নতুন সেই রান্নার নাম চিলি ক্রিস্প পোট্যাটো নুডল রাখা হয়েছে। রান্না করা যতটা সহজ, ততটাই সুস্বাদু। মুখে দিলে গলে যাওয়া নুডল, তাতে যেন এক অদ্ভুত টক-ঝাল-মিষ্টি স্বাদ। খানিক ইন্দো-চিনা স্বাদের প্রভাবও রয়েছে। এটি ‘ ’ ময়দার নুডলের থেকে বেশি স্বাস্থ্যকরও।
উপকরণঃ ২৫০ গ্রাম বড় গোল আলু
Sponsored Ads
Display Your Ads Here১৫০ গ্রাম কর্ন স্টার্চ বা পোট্যাটো স্টার্চ
প্রয়োজন অনুযায়ী জল
Sponsored Ads
Display Your Ads Hereচিলি অয়েলের জন্য—
১ টেবিল চামচ চাইনিজ চিলি পাউডার বা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কড়াইয়ে হালকা নেড়ে দানা ভাব বজায় রেখে গুঁড়িয়ে নেওয়া
Sponsored Ads
Display Your Ads Here১ টেবিল চামচ রসুনকুচি
১ টেবিল চামচ সাদা তিল
১ টেবিল চামচ পেঁয়াজকলিকুচি
২ টেবিল চামচ রান্নার তেল
১ টেবিল চামচ সয়া সস
১ চা চামচ চিনি
১ চা চামচ অয়েস্টার সস
প্রস্তুত প্রণালী
আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। ফুটন্ত জলে ১০-১৫ মিনিট বা আলু একেবারে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।
আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। একটি কাঁটাচামচ দিয়ে ভাল ভাবে চটকে নিন, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এ বার ওর সঙ্গে মিশিয়ে নিন পোট্যাটো স্টার্চ বা কর্ন স্টার্চ।
মিশ্রণটিতে প্রয়োজন মতো জল দিয়ে ভাল ভাবে মাখতে হবে। মাথা হয়ে গেলে মণ্ডটি থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে বলের আকারে গড়ে নিন। তার পরে মাঝখানে বোতামের মতো গর্ত করে নিলেই তৈরি পোট্যাটো বাটন নুড্ল।
এর পরে ওই নুড্ল জলে ফুটিয়ে নেওয়ার পালা। একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে উঠলে ফুটন্ত জলে আলুর বলগুলো ছেড়ে দিন। প্রায় ৫ মিনিট সেদ্ধ করুন। নুড্লগুলো জলের উপরে ভেসে উঠলে বুঝবেন, সেদ্ধ হয়ে গিয়েছে। আঁচ বন্ধ করে ছোট সাঞ্চার সাহায্যে জল ঝরিয়ে নুড্লগুলো তুলে নিন।
পরের পর্ব ক্রিস্পি চিলি অয়েল তৈরির। একটি বাটিতে চিলি পাউডার বা চিলি ফ্লেক্স, রসুনকুচি, সাদা তিল এবং কুচনো পেঁয়াজকলি নিন। এ বার তেল খুব ভাল ভাবে গরম করে মশলার উপর ঢেলে দিন।
এর পরে ওই মশলার মিশ্রণে একে একে সয়া সস, চিনি এবং অয়েস্টার সস দিতে হবে। ভালো ভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা পোট্যাটো নুডলস দিয়ে দিতে হবে। চিলি অয়েল আর সসের সাথে ভালো করে মাখিয়ে নিলেই চিলি ক্রিস্প পোট্যাটো বাটন নুডলস তৈরী। যদি আপনার কাছে পোট্যাটো স্টার্চ না থাকে, তবে বিকল্প হিসেবে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাতে অবশ্য টেক্সচারে সামান্য পার্থক্য হতে পারে।









