"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Share

রায়া দাসঃ কলকাতাঃ দিনকয়েক ধরে বেশ গরম আবহাওয়াই ছিল। বাইরের চড়া রোদ গ্রীষ্মের দুপুরের কথা মনে করিয়ে দিয়েছিল। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ ভোর রাত থেকে কলকাতা সহ জেলায়-জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। অপরদিকে, উত্তুরে হাওয়া চলে যেতেও শুরু করেছে। এই আবহে দুই বাতাসের সংঘর্ষে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ হচ্ছে। যা থেকে বৃষ্টি শুরু হয়েছে।

গতকাল মধ্যরাত থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরো বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও হাওড়া, হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী নদীয়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে, তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031