"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১৫টির বেশী পথকুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো বনগাঁয়

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় পনেরোটির বেশী পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগকে কেন্দ্র করে বনগাঁ থানার নতুনগ্রাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ কয়েক দিন ধরে এলাকার রাস্তায় একাধিক কুকুরকে নিস্তেজ হয়ে পড়তে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই একাধিক কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের অভিযোগ, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পথকুকুরদের দেওয়া হয়েছে। স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার ধারে বিষমাখা খাবার দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, রান্না করা কাঁকড়ার সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে খেতে দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়েই একের পর এক কুকুর অসুস্থ হয়ে মারা যায়। বেশ কয়েকটি কুকুর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পথকুকুরদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ আরও জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার পশুপ্রেমীরা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930