"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশ ও আবগারী দপ্তরের তৎপরতায় একের পর এক নষ্ট হলো অবৈধ ভাবে করা পোস্ত চাষ

Share

নিজস্ব সংবাদদাতাঃ চাষের আড়ালে রমরমিয়ে পোস্ত চাষের জেরে পুলিশ ও আবগারী দপ্তর একাধিক জায়গায় অভিযান চালিয়ে পোস্ত নষ্ট করলো। গতকাল লালগড় থানার পুলিশ ও আবগারী দপ্তর যৌথ ভাবে বাঁকুড়া সীমানা লাগোয়া বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে পোস্ত গাছ নষ্ট করে দেয়। এছাড়া কংসাবতী নদীর তীরে লালগড়ের নেতাই এবং ডাইনটিকরি গ্রামে জমির মাঝে মাঝে করা পোস্ত চাষ নষ্ট করে দেয়।

কিছুদিন আগে পুলিশ ও আবগারী দপ্তর লালগড় থানার নেতাই গ্রামে পোস্ত চাষ নষ্ট করেছিল। ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস এই প্রসঙ্গে জানান, ‘‘আট থেকে দশ কাঠা জায়গা জুড়ে এই পোস্ত চাষ হয়েছিল। তা অভিযান চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।’’

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার আবগারী দপ্তরের এক জন আধিকারিক বলেন, ‘‘যেকোনো পোস্ত চাষ বেআইনী। যেখানে এ ধরণের চাষ হচ্ছে, সেখানে অভিযান চালানো হচ্ছে। নেতাই গ্রামের নদী তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়েছে। আগামী দিনে পোস্ত চাষের চিহ্নিত জায়গাগুলির উপরে নজর রাখা হবে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031