"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কন্যার বিবাহ অনুষ্ঠানেই অগ্নিদগ্ধ হলেন মা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মেয়ের বিয়ের আনন্দ মুহূর্ত চরম শোকে পরিণত হল। নিজের মেয়ের বিবাহের আনন্দ অনুষ্ঠান যে শোকের ছায়ায় ঢেকে যেতে পারে, এই ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ। এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে ষাটোর্ধ্ব মহিলা প্রাণ হারালেন। মৃতার নাম সুস্মিতা দাস। বয়স ৬১ বছর। মেয়ের বিবাহের মধ্যে এমন অকালপ্রয়াণে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যাচ্ছে, গত ৫ ই ফেব্রুয়ারী সুস্মিতা দেবী কলকাতার সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের প্যারিশ হলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়ের বিয়ের ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের সময় আচমকাই দুর্ঘটনাবশত তার গায়ে আগুন লেগে গুরুতরভাবে দগ্ধ হন। এরপর তৎক্ষণাৎ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙ্গুর বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই দীর্ঘ চার দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর গতকাল মৃত্যু হয়।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের উপস্থিতিতে সুস্মিতা দেবীর জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। যেখানে স্পষ্টভাবে জানিয়েছেন, “ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। এর জন্য কেউ দায়ী নয়।” হাসপাতালের তরফে গলগ্ৰিন থানায় মৃত্যুর খবর দেওয়া হয়। মৃত্যু কারণও জানানো হয়।

পুলিশ এই ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল (ইনকোয়েস্ট) ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করে। প্রাথমিক তদন্তেও কোনোরকম অপরাধমূলক যোগসাজশ বা রহস্যজনক দিক পাওয়া যায়নি। আপাতত মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট এলেই সমগ্র বিষয়টি স্পষ্ট হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031