মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিজেপির দেওয়াল লেখার জন্য উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি কপিল মনি সাউকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী হলেন কপিল মনি।

অভিযোগ, “কপিল মনি বিজেপির দেওয়াল লিখে বাড়ি ফিরেছিলেন। এরপর দুষ্কৃতীরা তাকে বাড়ি গিয়ে ডাকতেই কপিল মনি বেরিয়ে আসতেই তাকে বাড়ির সামনেই মারধর করা হয়।” তারপর দ্রুত কপিল মনিকে আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পাশাপাশি কপিল মনির পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তৃণমূল এই ঘটনা প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছে, “এমন কোনো ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে ঝামেলা, সেটাই তৃণমূল বলে চালাতে চাইছে।”
Sponsored Ads
Display Your Ads Here









