"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণহীন পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হলো ১ যাত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের খড়গপুরে কলাইকুণ্ডা এলাকার ছ’নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছে। মৃতের নাম শেখ আল্লা রাখা। বয়স ৪০ বছর। মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মেদিনীপুরের বনপুরা এলাকা থেকে প্রায় বাইশ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন। কিন্তু পিকআপ ভ্যানটি কলাইকুণ্ডা এলাকায় পৌঁছাতে আচমকা একটি টায়ার ফেটে যেতেই বিপত্তি ঘটে। যার জেরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পিকআপ ভ্যানটি জাতীয় সড়কের উপর উল্টে যায়। এরপর স্থানীয়রা দ্রুত ছুটে যায়। পাশাপাশি গ্রামীণ থানার পুলিশকেও খবর দেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

তবে চিকিৎসক এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। আর বাকিরা সেখানেই আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে, ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান উদ্ধার করেছে। খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায় এই প্রসঙ্গে শোক প্রকাশ করে জানান, ‘‘মুরগীর হাটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। আহতদের পরিজনদের সাথে যোগাযোগ রয়েছে।’’ সেই সাথে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031