"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের ভোটের আগেই বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধানসভা ভোটকে পাখির চোখ করেই নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শেষবার বাজেট পেশ করছেন। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে ছিল। আজ প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড়ো ঘোষণা করা হলো। বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।

প্রথমে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে ওই টাকার অঙ্ক বাড়িয়ে এক হাজার টাকা করা হয়। আর এবার আবারও পাঁচশো টাকা বাড়ানো হয়েছেুু। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা। ২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক‍্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।

ভাতা নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে বারবার কটাক্ষ করলেও বাজেটে সেই ভাতার উপরেই জোর দিল রাজ্য সরকার। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণাকে তৃণমূল কার্যত মাস্টারস্ট্রোক বলে মনে করেন। তাই এবার ২৬-এর ভোটের আগে সেই অঙ্ক বাড়ানো হবে বলে জল্পনা ছিল। সেটাই এবার সত্যি হল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031