রায়া দাসঃ কলকাতাঃ মাঝ আকাশে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন আতঙ্কের জেরে বিমানটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। বিমানটি ২৩৬ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকা মাঝ আকাশে বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে পাইলটের তৎপরতায় বড়ো ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।










