"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মারুতিতে দ্রুত গতির ট্রাকের ধাক্কা লাগতেই মৃত্যু হলো চালকের ও আহত হলেন সওয়ারীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মাদপুর সংলগ্ন ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, একটি যাত্রীবাহী সরকারী বাস রেড সিগন্যালে প্রথমে দাঁড়িয়েছিল। ঠিক তার পিছনেই একটি মারুতি গাড়িও দাঁড়িয়েছিল। ওই মারুতি গাড়িতে চালক ও শিশু সহ পাঁচ জন ছিলেন। হঠাৎ বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা মারুতিটিকে ধাক্কা দেয়। ফলে মারুতি গাড়িটি সরকারী বাসের তলায় ঢুকে যায়। আর গাড়িটিও একেবারে দুমড়ে মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দৃশ্যটি নজরে আসতেই দ্রুত ছুটে এসে মারুতি গাড়ির মধ্যে থাকা সকলকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। চিকিৎসক মারুতি গাড়ির চালককে মৃত ঘোষণা করেন। বাকি চার জন আপাতত চিকিৎসাধীন। এখনো মৃতদের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার সময় পিংলার বিধায়ক অজিত মাইতি রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তিনিও আহতদের হাসপাতালে পৌঁছনোর জন্য সাহায্য করেছিলেন। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই দুর্ঘটনায় ট্রাকটির চালক মদ্যপ ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930