"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

CEO অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সিইও দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চলে। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকাতে গেলে, তা তুলে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। নির্বাচন কমিশনের বাইরে কলকাতা পুলিশের যে ব্যারিকেড, তা আছড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশ আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার ঘোষণা করতে থাকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‘বিএলওদের অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক। একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। অথচ এখন একটার পরে একটা কাজ চাপানো হচ্ছে। এদিকে বিদ্যালয়ে যাওয়া লাটে উঠেছে। শিক্ষকরা পড়াবেন নাকি এই সব করবেন? অথচ CEO আমাদের সঙ্গে দেখা করবে না, আমাদের কথা শুনবে না।’’ এদিকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরে এ দিন ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশি বাধা এড়িয়ে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন তাঁরা।

পুলিশ তাঁদের আটকাতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাঁদের সরাতে গেলে, ‘গায়ে হাত দেবেন না’ বলে চিৎকার করতে থাকেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। একই সঙ্গে তাঁদের অভিযোগ, ‘কমিশন দালালি করছে।’ তাঁদের বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় পুলিশকে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে রাজ্যের CEO অফিসের নিরাপত্তা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930