"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তাহেরপুরে মাঝপথ থেকেই ফিরে গেল প্রধানমন্ত্রীর কপ্টার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা থেকে রওনা হয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাঝ আকাশ থেকেই ফিরতে হচ্ছে। আজ নরেন্দ্র মোদী সরকারী কর্মসূচীর পাশাপাশি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য নদীয়ার তাহেরপুরে যাচ্ছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর কপ্টার উড়লেও দৃশ্যমানতা কম থাকার জেরে তাহেরপুরে নামতে পারেননি। নরেন্দ্র মোদী ফের দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

সূত্রের খবর, এদিন সকাল ১১টা ১৫ মিনিটে এমআই ১৭ হেলিকপ্টারটি কলকাতা বিমানবন্দর থেকে রানাঘাটের তাহেরপুরের হেলিপ্যাডের দিকে উড়ে যায়। সেখানেই অবতরণ করার কথা ছিল। নির্দিষ্ট সময় সেখানে সভাও শুরু হয়ে গিয়েছিল। আপাতত ওই সভায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বক্তব্য রাখছিলেন। আর প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যক্ষ ভাবে শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষাও করছিলেন। কিন্তু সব আশা ভঙ্গ হলো।

এদিন সকালবেলা থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়েছিল। ওই কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে কপ্টার অবতরণ করতে পারেনি। তাই আবার নরেন্দ্র মোদীর কপ্টার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন। তবে সেখান থেকে ফিরে এসেছেন। উল্লেখ্য, বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত একটা কুয়াশা বলয় তৈরী হয়েছে, যার জেরেই দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930