"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাল্টে গেল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম, সঙ্গে পাল্টাচ্ছে কাজও

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কুড়ি বছর পর MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম বদলে গেল। একশো দিনের কাজের নিশ্চয়তার জন্য শুরু হওয়া এই প্রকল্পের নয়া নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ করা হয়েছে। এই প্রকল্পে নামের পাশাপাশি কাজের ধরণও বদলাচ্ছে।

আজ মন্ত্রীসভার বৈঠকে এই দেশের সবচেয়ে বড়ো গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নয়া নাম পাশ হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে প্রকল্পের ভাবনাতেও জোর দেওয়া হয়েছে। সরকারী সূত্রে খবর, ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ প্রকল্পে কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। সঙ্গে প্রতিদিনের পারিশ্রমিকও বাড়বে। তাই কেন্দ্রীয় এই প্রকল্পে অর্থ বরাদ্দও বাড়িয়ে ১.৫১ লক্ষ কোটি করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে মনরেগা চালু হয়। এই প্রকল্পটি প্রথমে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ২০০৫ (NREGA) নামে চালু করা হয়েছিল। পরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের নামকরণ করা হয়। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য গ্রামীণ ভারতের অদক্ষ নাগরিকদের জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা। প্রত্যেক মানুষ যাতে কাজের সুযোগ পায়। এর নিয়ম অনুসারে, প্রতিটি পরিবারে কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের অন্তত একশো দিনের মজুরী সংস্থানের ব্যবস্থা করা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031