"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আনন্দপুরের গেস্ট হাউসে অস্বাভাবিক মৃত্যু বার ডান্সারের

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ খাস শহর কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে এক জন বার ডান্সারের অচেতন দেহ উদ্ধার করা হয়। তবে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতার নাম শ্রেয়া ভার্মা। বয়স ২৭ বছর। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ছিল। এখানে বাইপাস সংলগ্ন একটি বারে ডান্সার হিসেবে কাজ করত।

গেস্ট হাউস সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শ্রেয়া তার এক পুরুষসঙ্গীকে নিয়ে এসেছিল। এরপর থেকে কেউ সেভাবে ঘর থেকে বের হয়নি। আর ঘর থেকে চিৎকার চেঁচামেচিও শোনা যায়নি। গতকাল দুপুরবেলা ওই যুবক গেস্ট হাউসের কর্মীদের খবর দেন, শ্রেয়া অসুস্থ। তারপর শ্রেয়াকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকেই আর ওই যুবকের কোনো খোঁজ নেই।

পুলিশ গোটা ঘটনার খবর পেয়ে যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ড্রাগ ওভারডোজ নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930