"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভাড়া বাড়ি থেকে উদ্ধার বিডিও অফিসের হেড ক্লার্কের দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিডিও অফিসের হিসাবরক্ষক তথা হেড ক্লার্কের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম অভিষেক গঙ্গোপাধ্যায়। বয়স ৩৮ বছর। বাড়ি মেদিনীপুরে। সেখানে স্ত্রী ও ১১ বছর বয়সী এক জন সন্তান রয়েছে। অভিষেকবাবু কর্মসূত্রে কেশিয়াড়ির ভাড়া বাড়িতে থাকতেন।

জানা গেছে, গতকাল অভিষেকবাবু অফিসে না আসায় সহকর্মীরা তার খোঁজ করতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিষেকবাবুর রক্তাক্ত দেহ ভাড়া বাড়ি থেকেই উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে যান। গলা থেকে গাল অবধি গভীর ক্ষত ছিল। প্রাথমিক ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

কিন্তু কে বা কারা কেন খুন করেছে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও তদন্ত শুরু করা হয়েছে। আর যারা ওই ভাড়াবাড়িতে থাকতেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি অভিষেকবাবুর পরিবাকেও খবর দেওয়া হলে তারা হাসপাতালে এসে পৌঁছান। এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে জানান, “এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031