"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো বারাসাতে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ কসবার গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ দুপুরে উত্তর চব্বিশ পরগণার বারাসাতে শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

জানা গেছে, এদিন ওই ছাত্রী টিউশন শেষ করে বারো নম্বর রেলগেট দিয়ে ফিরছিল। তখন হঠাৎ এক যুবকের সাথে ধাক্কা লাগতেই ওই যুবক তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এরপর ওই ছাত্রীর কান্নার আওয়াজ পেয়ে এলাকার দোকানদাররা ছুটে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলেন। কিন্তু ওই যুবক তাদের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতেও না হওয়ায় স্থানীয় দোকানদারদের মারধর করে পালানোর চেষ্টা করলে সকলে মিলে ধরে ফেলেন বারাসাত থানার পুলিশের কাছে হাতে তুলে দেওয়া হয়। আর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই যুবককে আটক করেন।

আর অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আগামীকাল আদালতে তোলা হবে। পাশাপাশি ঘটনার সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বারাসাত রেলগেট সংলগ্ন এলাকা খুবই ব্যস্ত, বিশেষ করে দুপুরবেলার দিকে প্রচুর মানুষজন চলাচল করেন। এই এলাকায় দীর্ঘদিন থেকে নিরাপত্তা ও নজরদার দাবী তোলা হয়েছে। এদিনের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, “যদি আমরা না থাকতাম, তাহলে ওই ছাত্রীটির কি হত? রাস্তাঘাটে নজরদারী বাড়ানো জরুরী।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930