"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তাজপুরের সমুদ্রে নেমে নিমেষে তলিয়ে গেল ৩ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এক মুহূর্তের আনন্দ নিমেষে মাটি হয়ে গেল। পূর্ব মেদিনীপুরের তাজপুরে স্নান করতে নেমে ৩ জন পর্যটক সমুদ্রে তলিয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে সমুদ্র সৈকতে শোরগোল পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল উত্তর চব্বিশ পরগণার বারাসাতের ১৬ বছর বয়সী সোহান হোসেন, ১৮ বছর বয়সী অনিশ ইসলাম ও ২৩ বছর বয়সী নসিমুল হক পরিবার সহ দিঘার একটি হোটেলে এসে ওঠে। তবে দিঘার ভিড় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে। আর এতটাই মত্ত হয়ে যায়, যে সমুদ্রের কিছুটা গভীরে চলে যায়। এরপর পরিবারের আর্তনাদ শুনে স্থানীয়রা সহ নুলিয়া বন্ধুরা ছুটে আসে। তারপর তড়িঘড়ি মন্দারমনি থানার স্পিড বোট নিয়ে আসা হয়।

এরপর সোহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নসিমুল জীবিত রয়েছে। কিন্তু এখনো অনিশের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের খোঁজে জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। আপাতত নসিমুলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভ তি করা হয়েছে। উল্লেখ্য, দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও দিঘার সমুদ্র সৈকতে অনেকে ডুবে গিয়েছিলেন। বিশেষ করে মদ্যপান করে সমুদ্রে নামার প্রবণতা বেশী থাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ওই যুবকরা মদ্যপান করে সমুদ্রে নেমেছিল কিনা তা জানা যায়নি।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728