"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্লিসারিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়ে নিল ১ শ্রমিকের প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের হরিয়াতাড়া এলাকায় অবস্থিত একটি গ্লিসারিন কারখানায় ওয়েল্ডিয়ের কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের জেরে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মনোজিৎ কুমার। বয়স ২৫ বছর। বাড়ি বিহারে। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার অন্যান্য শ্রমিক থেকে শুরু করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, মনোজিৎ ওই গ্লিসারিন কারখানার চেম্বারের ঢাকনার উপরে বসে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। আর আরো কয়েক জন নীচে দাঁড়িয়েছিলেন। এরপর আচমকা গ্যাস বেরিয়ে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, ঢাকনা সমেত ওই শ্রমিককে কারখানার বাইরে প্রায় একশো মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর মনোজিৎ এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপর বাকিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। বিস্ফোরণের তীব্র শব্দ শুনে এলাকাবাসীরাও ছুটে আসেন।

এদিকে, খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপরই এলাকাবাসীরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর দাবী তোলেন, “কারখানার শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। ভবিষ্যতে আরো বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।” তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি মনোজিৎয়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728