"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এলাকায় বিমান ভেঙে পড়তেই জ্বলে পুড়ে খাক মা ও ছেলে

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ আর পাঁচটা দিনের মতোই সবে স্কুল থেকে ফিরেছে আকাশ। মা সীতাবেন রোজের মতোই হস্টেলের পাশে চায়ের দোকান চালাচ্ছেন। স্কুলের ব্যাগটা মাটিতে ফেলেই বিছানায় বিশ্রাম নিচ্ছিল ছেলেটা। খানিকবাদেই হঠাৎ বিস্ফোরণ। ভয়ঙ্কর শব্দ। এদিক-ওদিক কিছু বোঝার আগেই আগুনের গোলা! চোখের সামনের পুড়ে খাক হয়ে গেল দু’জন।

গতকাল মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। একাধিক ডাক্তার পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এই হস্টেলের পাশেই একটি ছোট চায়ের দোকান রয়েছে সীতাবেনের। তার পাশেই তিনি কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করেন। মায়ের সঙ্গে থাকত আকাশ। বৃহস্পতিবার সবে-সবে স্কুল থেকে ফিরেছিল বছর সতেরোর ছেলেটা। ব্যাগটা রেখে বিশ্রাম নিচ্ছিল সে। দু থেকে পাঁচ মিনিটের মধ্যে ভয়াবহ শব্দ। তারপর সবটা শেষ। মা ছেলে দুজনই জলজ্যান্ত পুড়ে গেলেন।

প্রতিবেশী এক মহিলা বলেন, “হস্টেলের পাশেই ওরা চায়ের দোকান চালাতেন। তারপর কালকের দুর্ঘটনা ঘটে। আর কেউ বেঁচে নেই।” উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিট নাগাদ একটি লন্ডন গামী বিমান ভেঙে পড়ে। ওই বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন বাদে সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই সেটি গিয়ে আছড়ে পড়ে একটি বিজে মেডিক্যাল হস্টেলের উপর। সেখানেও মৃত্যু হয় একাধিক জুনিয়র ডাক্তারের। আশপাশে থাকা আরও অনেকেই ক্ষতিগ্রস্তের শিকার।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728